28 C
আবহাওয়া
১২:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার


বিএনএ, ময়মনসিংহ : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে মদের খালি বোতল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।সোমবার (১৯ আগস্ট) দুপুর থেকে বিকাল পৌনে ৫ টা পর্যন্ত হল প্রশাসন ও শিক্ষার্থীদের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

এ দিকে, আওয়ামী লীগ সরকার পতনের পর হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করেন। ফলে হলের কক্ষে অস্ত্র রয়েছে এমন সন্দেহে হল প্রশাসনের কাছে অভিযানের দাবি জানায় শিক্ষার্থীরা। পরে হলের আবাসিক শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা শিক্ষার্থীদের নিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হলের কক্ষ থেকে রামদা, ছুরি, লোহার পাইপ, মদের খালি বোতল ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফিরোজ সরকার বলেন, শিক্ষক-শিক্ষার্থী-সাংবাদিক উপস্থিতিতে প্রক্টোরিয়াল বডির কাছে দেশিয় অস্ত্র-মাদক হস্তান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, সন্দেহজনক রুমগুলোতে হল প্রশাসন, প্রক্টোরিয়াল বডি, সাংবাদিক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অভিযান চালানো হয় এবং ভিডিও ধারণ করা হয়। শিক্ষা কার্যক্রমের সাথে সাংঘর্ষিক সকল উপকরণ জব্দ করা হয় এবং এই জব্দকৃত অস্ত্র-মাদক নিয়ম অনুযায়ী প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে।

হামিমুর রহমান হামিম, ওজি 

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী