26 C
আবহাওয়া
১২:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৩ জনের মৃত্যু

মমেকে করোনা উপসর্গে প্রাণ গেল ৮ জনের

বিএনএ ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে  ৮ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ৬ জন, নেত্রকোনার ৪ জন, জামালপুরের ২ জন ও কিশোরগঞ্জের ১ জন রয়েছেন।

শুক্রবার(২০ আগস্ট) সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি  বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ২৬৯ জন এবং আইসিইউতে ২১ জন চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২ জন।

এদিকে, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টায় ৯৯৩টি নমুনা পরীক্ষায় আরও ১৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৬৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৯২০ জন। মোট ১৫ হাজার ৯৩৮ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী