বিএনএ,ঢাকা:আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক যাবেন। সেখানে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার আইনি ক্ষমতা আছে কি না, তা খতিয়ে দেখছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই ডেমোক্র্যাট নেতা।
শনিবার এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন মামদানি।
সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা দ্য হেগে হওয়া উচিত। তিনি একজন যুদ্ধাপরাধী। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতও (আইসিসি) অভিযোগ এনেছে। গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই তার বিষয়ে একমত পোষণ করেন।’
মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত।
বিএনএ/ওজি
![]()

