31.1 C
আবহাওয়া
৬:২৬ অপরাহ্ণ - আগস্ট ১০, ২০২৬
Bnanews24.com
Home » পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি


বিএনএ, ঢাকা: বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে বাংলাদেশের সাধারণ পাসপোর্টের নকশায় । নতুন নকশায় যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপে পরিবর্তন এনে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংযোজন করা হচ্ছে। নতুন নকশার অংশ হিসেবে ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পাতায় জলছাপ হিসেবে স্থান পাচ্ছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্ত। এর মাধ্যমে দেশের নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণ নথিতেও স্থান পাচ্ছে ওই গণঅভ্যুত্থানের স্মৃতি।

নতুন নকশায় শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের নিয়ম অনুযায়ী ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বৈধ থাকার বিষয়টি বহাল থাকবে। নতুন নকশা দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ