31 C
আবহাওয়া
৪:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়


বিএনএ, স্পোর্টস ডেস্ক : সফররত পাকিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই সাত উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

রোববার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠান লিটন দাস।

১৯.৩ ওভারে সফরকারীরা অলআউট হয় মাত্র ১১০ রানে। টি-টোয়েন্টিতে দুই দলের ২৩ বারের দেখায় এই প্রথম বাংলাদেশের বিপক্ষে অলআউট হলো দলটি।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে সফরকারী পাকিস্তান। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে ফখর জামানের ব্যাট থেকে, এছাড়া ২২ রান এসেছে আব্বাস আফ্রিদির ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ২২ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন তাসকিন। মোস্তাফিজুর রহমান চার ওভার বল করে মাত্র ছয় রান দিয়ে পান দুইটি উইকেট। একটি করে শিকার ধরেন শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিব। বাকি তিনটি রানআউট।

পাকিস্তানের পক্ষে সালমান মির্জা ২৩ রান দিয়ে নেন দুই উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন আব্বাস আফ্রিদি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন ৫৬ পারভেজ হোসেন ঈমন। আর তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৩৬ রান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৯.৩ ওভারে ১১০

বাংলাদেশ: ১৫.৩ ওভারে ১১২/৩

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী