25 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক: কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৫ রাজনীতিবিদসহ ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে।

নিহত পাঁচজন রাজনীতিবিদই সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলভারো উরিবের সেন্ট্রো ডেমোক্রেটিকোর সদস্য ছিলেন।

এক টুইটার বার্তায় সেন্ট্রো ডেমোক্রেটিকো বিমান দুর্ঘটনায় প্রাক্তন সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইন প্রণেতা ডিমাস ব্যারেরো, পদপ্রার্থী গভর্নর এলিওডোরো আলভারেজ এবং ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজের মৃ্ত্যু নিশ্চিত করেছে ।

এদিকে বিমান দুর্ঘটনার ঘটনায় বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তার টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পার্টিতে অংশগ্রহণের জন্য উড়োজাহাজের যাত্রীরা ভিলাভিসেনসিও থেকে বোগোটা যাচ্ছিলেন। তবে কী কারণে বিমান বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!