28 C
আবহাওয়া
২:২২ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


বিএনএ,নোয়াখালীঃ নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মনির হোসেন মনির নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা গ্রামের ছালামত উল্যার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত মনির হোসেন মনির ওই গ্রামের ছালামত উল্যাহ বাড়ির ব্যবসায়ী আমরি হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা সকালের দিকে ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কোনো এক সময় পরিবারের সদস্যদরে অগোচরে শিশুটি নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে শিশু মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোন অভিযোগ দেন নি।

বিএনএ২৪/ জিআর /এফ এ/

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী