25 C
আবহাওয়া
১১:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সুবর্ণচরে ওমান প্রবাসীকে কুপিয়ে হত্যা:প্রধান আসামি গ্রেফতার

সুবর্ণচরে ওমান প্রবাসীকে কুপিয়ে হত্যা:প্রধান আসামি গ্রেফতার


বিএনএ,নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে এক ওমান প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২০ জুলাই) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত মাইন উদ্দিন (৩৬) উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের সফি উল্যার ছেলে।

এর আগে মঙ্গলবার(১৯ জুলাই) ভোরে চট্টগ্রামের হাটহাজারী মদিনা ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  পরে একই দিন সন্ধ্যার দিকে আসামিকে চরজব্বার থানায় আনা হয়।

নিহত ওমান প্রবাসী কামাল উদ্দিন উপজেরার চরওয়াপদা ৬ নম্বর ওয়ার্ড চরকাজী মোখলেছ গ্রামের ওবায়দুল হক ওদু মিয়ার ছেলে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ, শক্রতার জের ধেরে ২০২১ সালের ৯ জুন বিকেলে উপজেলার মালেকের দোকান এলাকায় একই এলাকার মৃত সফি উল্যার ছেলে মাঈন উদ্দিন, রফিক, ইসমাইল, রুহুল আমিনের ছেলে আবুল কালামসহ  হামলাকারীরা কামালকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন কামালকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কামাল মারা যায়। এ ঘটনায় নিহত কামালের ভাই বেলাল বাদী হয়ে চরজব্বার থানায় মাইন উদ্দিনসহ ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

বিএনএ/ জিআর,এফএ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!