22 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে গাছ উপড়ে সড়কে যান চলাচলে বিঘ্ন

চট্টগ্রামে গাছ উপড়ে সড়কে যান চলাচলে বিঘ্ন

গাছ

বিএনএ ডেস্ক: নগরের খুলশীতে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এলাকায় বৃষ্টির কারণে সড়কে গাছ উপড়ে পড়েছে। এতে জিইসি থেকে এ কে খান মুখি সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

গাড়ি চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই মানুষ চলাচল করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন ও খুলশী থানা পুলিশ গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, বৃষ্টির কারণে সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গাছের কিছু অংশ কেটে ছোট যানবাহন চলাচল করার ব্যবস্থা করেছি। গাছের বড় অংশ অপসারণ বা কেটে ফেলার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের জনবল এসেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু