23 C
আবহাওয়া
৮:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

আশুলিয়ায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু


বিএনএ, সাভার: ঢাকার আশুলিয়ায় স্বামীর ছুরিকাঘাতের ৬ দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী রোকসানা বেগম (৩৪) মারা গেছেন। এঘটনায় নিহতের সাবেক স্বামী লিচু মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।এর আগে সোমবার (১৯ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান রোকসানা।

গত ১৪ জুন সকালে আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকায় প্রকাশ্যে রোকসানাকে তার সাবেক স্বামী ছুরিকাঘাত করে। পরে এ ঘটনায় নিহতের বোন জামাই আফজাল মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা (৫১) দায়ের করেছেন।

নিহত রোকসানা বেগম সুনামগঞ্জ সদর উপজেলার আছিন্তপুর গ্রামের রেনু মিয়ার মেয়ে। সে আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকার হাজী সাহেব আলীর ভাড়া বাসায় থেকে স্থানীয় অকোটেক্স কারখানায় চাকুরী করতেন।

নিহতের সাবেক স্বামী লিচু মিয়া কিশোরগঞ্জের মিঠামইন থানাধীন আগলাহাটি (ইসলামপুর) এলাকার বাচ্চু মিয়ার ছেলে। সে আশুলিয়ার জিরানী বাজার পুকুরপাড় এলাকার মহসিনের বাড়িতে প্রথম স্ত্রী নিয়ে ভাড়া থাকতো। রোকসানা তার দ্বিতীয় স্ত্রী ছিল। গেল দুই মাস আগে তাদের ডিভোর্স হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গেল ১৪জুন সকালে প্রতিদিনের মত ভাড়া বাসা থেকে কারখানার উদ্দেশ্যে বের হন রোকসানা। পথে আবুল কালামের বাড়ির সামনের রাস্তায় পৌছলে পূর্ব থেকে উৎ পেতে থাকা রোকসানার সাবেক স্বামী লিচু মিয়া প্রকাশ্যে রোকসানাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে রোকসানাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছয়দিন পর মারা যান তিনি।

এদিকে, ছুরিকাঘাতের পর লিচু মিয়া পালিয়ে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে চলে যায়। সেখান থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, গতকাল রাতে ঢাকা মেডিকেলে মারা যান সেই নারী। তার স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজেই রাখা হয়েছে। এঘটনায় একটি মামলাও হয়েছে৷

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার