28 C
আবহাওয়া
৩:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ের গুঞ্জনে যা বললেন মিষ্টি জান্নাত

বিয়ের গুঞ্জনে যা বললেন মিষ্টি জান্নাত

জান্নাত

বিনোদন ডেস্ক: শাকিব খানের তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন ওঠে কিছুদিন থেকে। চিকিৎসক পাত্রীর সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছা শাকিবের পরিবারের। এরপর থেকেই শাকিবের তৃতীয় বিয়ের হবু পাত্রী হিসেবে মিষ্টি জান্নাতের নাম চাউর হয় মিডিয়া পাড়ায়। এই গুঞ্জনের কারণ হচ্ছে, ঢাকাই সিনেমার একজনই চিত্রনায়িকার পাশাপাশি পেশায় একজন চিকিৎসক মিষ্টি জান্নাত।

বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত। যেখানে শাকিবের সঙ্গে বিয়ের খবর সরাসরি ‘অস্বীকার’ না করলেও গুঞ্জন হিসেবেই রাখতে চেয়েছেন তিনি। এরপর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। পাশাপাশি মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেকে। একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমেরও গুঞ্জন উঠে এই অভিনেত্রীকে নিয়ে। এসব গুঞ্জনের খোলামেলা জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

মিষ্টি জান্নাত বলেন, আমার সঙ্গে ‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে সমপর্যায়ে আসতে হবে। সমপর্যায়ে তো নেই। দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না। এ ধরনের প্রস্তাব তো সবাই দেয়। শুধু যে মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয়, মেডিকেলের স্যারও অফার দিয়েছিল। আমি রাজি হইনি। এর শাস্তি হিসেবে ৫ বছরের কোর্স লেগেছে ৮ বছর। আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল। কিন্তু আমি রাজি হইনি।

এই অভিনেত্রী মনে করেন, এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয়নি। বর্তমানে ৫-১০ হাজার টাকার চাকরিতে গেলেও অফার করে। স্যারকে খুশি করতে হবে। কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার। এটার কারণ হচ্ছে, মিডিয়ার দিকে সবার নজর থাকে।

এতোদিন কেন বিয়ে করেননি এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন, সমপর্যায়ের তো পেতে হবে। সমপর্যায়ে কাউকে পাইনি এজন্য বিয়ে করা হয়নি। পেলে বিয়ে করে ফেলব।

তিনি বলেন, আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই। আমি মানুষকে রিজেক্ট করেছি। এমনো হয়েছে সিনেমায় চুক্তি করেছি, আমার পছন্দ হয়নি এক লাখ টাকার বান্ডেল ফেরত দিয়ে এসেছি। আমি এ ধরনের মেয়ে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু