28 C
আবহাওয়া
৮:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চবি’র ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফেরা হল না সিয়ামের

চবি’র ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফেরা হল না সিয়ামের


বিএনএ, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে বাড়িতে ফেরা হল না  সিয়াম আহমেদ (১৮) এর। বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় সে।

চুয়াডাঙ্গা জেলার বেগমপুর পাড়ার আব্দুর রহিমের ছেলে সিয়াম। চবির ‘বি ‘ইউনিটের পরীক্ষার্থী ছিল সিয়াম।

পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম আহমেদ পরীক্ষা শেষে চট্টগ্রাম থেকে বাড়িতে ফেরার পথে গতকাল রাত আনুমানিক ৯ টায় মাগুরার পাশে হাট-গোপালপুর থেকে Golden Line বাসে করে বাড়িতে ফিরছিলেন। এসময় ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে ঝিনাইদহ সরকারি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে হস্তান্তর করে। মেডিকেলে নেওয়ার পথে ফরিদপুর জেলার ভাঙ্গা বাজারে যাওয়ার পথে  আনুমানিক রাত সাড়ে ৩ টায় মারা যায় সিয়াম ।

জানা যায়, সিয়াম চুয়াডাঙ্গার বদরগন্জ বাকি বিল্লাহ কামিল মাদ্রাসা থেকে ২০২২ আলিম পরীক্ষা দিয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে।

বিএনএ/সুমন বাইজিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত