22 C
আবহাওয়া
৯:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আওয়ামীলীগ নেতা মরহুম বাদলের বাড়িতে মিজানুর রহমান মজুমদার

আওয়ামীলীগ নেতা মরহুম বাদলের বাড়িতে মিজানুর রহমান মজুমদার

বীর মুক্তিযোদ্ধা মরহুম এনামুল করিম মজুমদার বাদল এর কবর জেয়ারত করেছেন ফেনী জেলা আওয়ামীলীগের নিবার্হী সদস্য মিজানুর রহমান মজুমদার

বিএনএ,ফেনী : ফেনীর পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম এনামুল করিম মজুমদার বাদলের বাড়িতে গেলেন ফেনী জেলা আওয়ামীলীগের নিবার্হী সদস্য ও সুলতান আহাম্মেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার।

এ সময় তিনি  মরহুমের কবর জেয়ারত করেন ।

আওয়ামীলীগ নেতা  মিজানুর রহমান মজুমদার মরহুমের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।  আওয়ামীলীগ নেতা মরহুম বাদলের পরিবারের নিকট তিনি এক লক্ষ টাকার চেক প্রদান করেন। ভবিষ্যতে যে কোন প্রয়োজনে মরহুম বাদলের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মিজানুর রহমান মজুমদার।

পরিবারের কাছে তিনি এক লক্ষ টাকার চেক প্রদান করেন
আওয়ামীলীগ নেতা মরহুম বাদলের পুত্রের নিকট  এক লক্ষ টাকার চেক প্রদান করেন মিজানুর রহমান মজুমদার

এ সময় অন্যান্যের মাঝে পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিহাদ মজুমদার,মহামায়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আশিক ইকবাল অপু, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন পাটোয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল কবির ও মরহুমের বড় ছেলে আতাউল করিম মজুমদার উপস্থিত ছিলেন ।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!