22 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » দেবের অফিস এখন আইসোলেশন সেন্টার

দেবের অফিস এখন আইসোলেশন সেন্টার

দেব

বিনোদন ডেস্ক:  করোনা মহামারিতে ন্যুয়ে পড়েছে গোটা ভারত। আইসিইউ ও অক্সিজেন সংকটে ভেঙে পড়েছে দেশটির চিকিৎসা ব্যবস্থা। করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে সেখানে। প্রতিদিন তালিকায় যোগ হচ্ছে রেকর্ড আক্রান্ত ও মৃতের সংখ্যা। শুধু হাসপাতাল নয় শশ্মানেও জায়গা মিলছে মৃতদেহের।

এই কঠিন পরিস্থিতিতে  এগিয়ে আসছেন সর্বস্তরের মানুষ।করোনা মোকাবিলায় নানাভাবে সাহায্যের হাত বাড়াচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। এবার তার অফিস আইসোলেশন সেন্টারে রূপান্তর করলেন তিনি। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আইসোলেশন সেন্টারে যেকোনো করোনা আক্রান্ত রোগী ভর্তি হতে পারবেন। সেখানে অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থাও থাকছে।

শুধু তাই নয়, আইসোলেশন সেন্টারের পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবাও চালু করেছেন দেব। প্রতিদিন করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার দায়িত্বও নিয়েছেন এ অভিনেতা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু