22 C
আবহাওয়া
৯:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা


বিএনএ, রাউজান : চট্টগ্রামের রাউজানে মো. মানিক (৩৫) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, মুখে অস্ত্র ঢুকিয়ে তাকে গুলি করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে গরিবুল্লা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত যুবদলকর্মী উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহ পাড়ার বাসিন্দা।

সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১২টায় ভান্ডারী কলোনির হানিফের ভাড়া ঘরে খাবার খেতে গিয়েছিল মানিক। এ সময় অজ্ঞাতনামা ৮-১০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত শর্টগানের গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারীরা মুখোশধারী ছিল। রাতে ঘটনাস্থলে ছুটে যান রাউজান থানার ওসিসহ একদল পুলিশ। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শর্টগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

রাউজান থানার দায়িত্বরত ডিউটি অফিসার এসআই নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!