21 C
আবহাওয়া
৪:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম মেডিকেলে ওষুধ চুরি: কর্মচারী আটক

চট্টগ্রাম মেডিকেলে ওষুধ চুরি: কর্মচারী আটক

চট্টগ্রাম মেডিকেলে ওষুধ চুরি কর্মচারী আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওষুধ চুরির সময় রতন দত্ত (৫৮) নামে এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

রতন দত্ত হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের অফিস সহকারী হিসেবে কর্মরত। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বড়দা তালুকদার বাড়ির বেনীমাধব দত্তের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, ৩৩ নম্বর ওয়ার্ড থেকে ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত রতনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু