23 C
আবহাওয়া
৪:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গরমে আরাম দিবে ফল

গরমে আরাম দিবে ফল

ফল

লাইফস্টাইল ডেস্ক: গ্রীষ্মের তাপদাহে অতিষ্ঠ জনজীবন। প্রতিদিনের তাপমাত্রা মানুষের সহ্য সীমার বাইরে চলে গেছে। এই গরমে সুস্থ থাকতে তরল জাতীয় খাবার বেশি করে খাওয়া পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে ফল খেতে পারেন। এমন কিছু ফল রয়েছে যা এই তীব্র গরমের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দেবে। আবার শরীরও ঠান্ডা রাখবে।

গরমে স্বস্তি পেতে যেসব ফল খেতে পারেন-

তরমুজ: তরুমুজের প্রায় ৯২ শতাংশ পানি। এই গরমে শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে তরমুজ। এর ক্যালোরির পরিমাণও অত্যন্ত কম। যারা ডায়েট নিয়ে বেশি চিন্তা করেন এই গরমে তাদের জন্য আদর্শ ফল তরমুজ

লেবু : গরমে শরীর ঠান্ডা করতে লেবু শরবতের জুড়ি নেই। লেবুতে ৮৭ শতাংশ পর্যন্ত পানি থাকে। এই চরম আবহাওয়ায় এই ধরনের ফল খুবই কার্যকর। গরমে কাহিল হয়ে গেলে এক গ্লাস লেবু শরবত খেলে স্বস্তি পাবেন।

শসা: লেবুর চেয়েও বেশি পরিমাণ পানি থাকে শসায়। এতে শতকরা প্রায় ৯৬ ভাগ পানি থাকে। সালাদ করে বা স্মুদি তৈরি করে নিয়মিত এই ফল খান। এতে পেটও ভরবে, ডিটক্সও হবে। আবার টক দই দিয়ে তৈরি রায়তাতেও শসা দিতে পারেন।

স্ট্রবেরি: বাজারে এখন স্ট্রবেরি পাওয়া যাচ্ছে। এই ফলে ৯১ শতাংশ পানি থাকে। গরমে স্বস্তি দেয় এই ফল। এটি চোখ, ত্বক ও নখের জন্যও ভাল। অ্যান্টি-অক্সিডেন্ট গুণও রয়েছে স্ট্রবেরিতে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!