25 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউরোপের ৩১ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

ইউরোপের ৩১ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

পুতিন

বিএনএ বিশ্ব ডেস্ক: ইউরোপের তিন দেশের ৩১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলো রুশ কূটনীতিকদের বহিষ্কার করার পালটা পদক্ষেপে ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নেদারল্যান্ডসের ১৫ কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করা হয়েছে এবং তাদের রাশিয়া ছাড়তে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

এছাড়া গত মাসে রাশিয়ার ২১ কূটনীতিককে বহিষ্কারের জবাবে মস্কোতে বেলজিয়াম দূতাবাসের কর্মীদের বহিষ্কার করে তাদেরও একই সময় বেঁধে দিয়েছে মস্কো। বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে জানিয়েছে-রাশিয়ায় তাদের ১২ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

একই দিনে ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়ার চার কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে রাশিয়া এবং আগামী রোববারের মধ্যে তাদের রাশিয়া ছাড়তে বলা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্নায়ুযুদ্ধের পর থেকে রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে নিরপেক্ষ সম্পর্ক বজায় ছিল। রাশিয়ার এ বহিষ্কারাদেশের মাধ্যমে দুদেশের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে।

এদিকে, রাশিয়ার সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অন্যায় ও ভিত্তিহীন’ বলে জানিয়েছে বেলজিয়াম। দেশটি বলছে-এমন পদক্ষেপে রাশিয়ার আন্তর্জাতিক কূটনৈতিক বিচ্ছিন্নতা বাড়বে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন