18 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সিএনজি চালককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে সিএনজি চালককে কুপিয়ে হত্যা

কোটচাঁদপুরে প্রকাশ্যে দুই যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মোহাম্মদ মুছা (৩২) নামে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বুলবুলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুছা একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। হাটহাজারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সিএনজি চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন মুছা। বাড়ির কাছাকাছি এসে পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। মুছার চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তারা পালিয়ে যান। ঘটনাস্থলেই সিনএনজিচালক মুছার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, , ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। মরদেহের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের পর আসল বিষয়টি জানা যাবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু