25 C
আবহাওয়া
১২:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাগলনাইয়ায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত


বিএনএ, ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফেনী জেলা শাখার সভাপতি সাংবাদিক শহীদ উল্যাহ ভূঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন সঞ্চালনা করেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, জেলা পরিষদের সাবেক সদস্য কাজী ওমর ফারুক, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. হোছাইন আহমদ ভূঁইয়া, থানার ওসি (তদন্ত) কাজী রফিক আহমেদ, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও কলেজ রোড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঁইয়া তারেক প্রমুখ।

অনুষ্ঠানে শিল্পপতি মিজানুর রহমান মজুমদারের পক্ষ থেকে ১ হাজার শাড়ি, লুঙ্গি এবং ৩শ ইফতার সামগ্রী অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!