24 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হালদায় ২ হাজার মিটার জাল জব্দ

হালদায় ২ হাজার মিটার জাল জব্দ

হালদায় ২ হাজার মিটার জাল জব্দ

বিএনএ,চট্টগ্রাম: উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে আর কিছুদিন পরেই ডিম ছাড়বে মা মাছ। এরমধ্যেই মা-মাছ শিকারে উৎ পেতে আছে চোরা শিকারিরা। তবে প্রশাসনের অভিযানে বারবার ধরাশায়ী তারা। অভিযান চালিয়ে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।  এছাড়া হালদার পাড় কেটে মাটি উত্তোলনে ব্যবহৃত একটা ট্রাক্টর  অকেজো করা হয়।

মঙ্গলবার (২০ এপ্রিল) সাত্তারঘাট ঘাট থেকে নাজিরহাট এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। এসময় আনসার সদস্য, সমাজকর্মী শেখ মোরসেদুজ্জামান এবং আইডিএফ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, চলতি এপ্রিল থেকেই হালদায় ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে। মা-মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করেছে। মা-মাছ শিকারের জন্য চোরা শিকারিরাও তৎপর। তাই মা-মাছ রক্ষায় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। অভিযানে  চোরা শিকারিদের বসানো ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, শুধু ঘেরা জাল নয়, একইসঙ্গে হালদা পাড় কাটতে ব্যবহৃত একটি ট্রাক্টর মেশিনও অকেজো করে দিয়েছি। মা-মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে