22 C
আবহাওয়া
৭:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মাদকসেবী ছেলের নিক্ষিপ্ত এসিডে মাসহ দগ্ধ ৫

রাজধানীতে মাদকসেবী ছেলের নিক্ষিপ্ত এসিডে মাসহ দগ্ধ ৫

এসিড নিক্ষেপ

বিএনএ, ঢাকা : রাজধানীর লালবাগের একটি বাসায় মাদকসেবী ছেলের নিক্ষিপ্ত এসিডে মাসহ একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। তাদের চিৎকারে নিজের শরীরেও এসিড ঢেলে দিয়ে ঝলসে দেয় আলী হোসেন (৩৫)।

মঙ্গলবার (২০ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে লালবাগ কাশ্মিরীটোলা এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে। স্হানীয়রা তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা জন্য নিয়ে আসেন।

দগ্ধরা হলেন- মাদকসেবী আলী হোসেন (৩৫), তার মা মোমেনা বেগম (৭০), বোন জামিলা আক্তার (৩০), ভাই আনোয়ার হোসেন (৪৮), ইকবাল হোসেন (৪৪) ও ভাগ্নে সালেহীন (২০)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লালবাগের কাশ্মিরীটোলা এলাকায় এমন একটা ঘটনা ঘটেছে। মাদকাসক্ত আলী হোসেনের মানসিক সমস্যা রয়েছে। তিনি একটি ব্যাটারি কারখানায় কাজ করেন।

তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে মাদকসেবন নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়া হয় আলী হোসেনের। ঝগড়ার এক পর্যায়ে তিনি ব্যাটারিতে ব্যবহৃত এসিডের পানি তার মাসহ পরিবারের পাঁচজনের শরীরে ছুড়ে মারেন। এতে তারা দগ্ধ হন। এরপর আলী হোসেন তার নিজের শরীরেও এসিড ঢেলে দেন।

পরে স্হানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। এখানে প্রাথমিক চিকিৎসার পর জামিলা আক্তার, ইকবাল ও সালেহীনকে আগারগাঁও চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মোমেনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আলী হোসেনকে ভর্তি রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল,জেবি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা