24 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে শব্দ-বায়ু দূষণের দায়ে দুই চালকের অর্থদণ্ড

বোয়ালখালীতে শব্দ-বায়ু দূষণের দায়ে দুই চালকের অর্থদণ্ড

বোয়ালখালীতে শব্দ-বায়ু দূষণের দায়ে দুই চালকের অর্থদণ্ড

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে শব্দ দুষণ ও বায়ু দূষণ করায় দুই গাড়ি চালককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলার আরাকান সড়কের মিলিটারি পুল এলাকায় এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।

তিনি বলেন, হাইড্রোলিক হর্ন বাজিয়ে শব্দ দুষণ করায় একটি কাভার্ডভ্যানের চালককে পরিবেশ সংরক্ষণ আইন ২০১০ এর ধারা ১৫(২) অনুযায়ী প্রণীত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮ধারা অনুযায়ী ৫০০ টাকা এবং অনাবৃত অবস্থায় বালু পরিবহন করে বায়ু দূষণ করায় এক মিনি ট্রাক চালককে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ১১(খ) ধারা অনুযায়ী ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উর্মি সরকার উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে