21 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চমেক হাসপাতালে র‌্যাবের অভিযান, ৩৮ দালাল আটক

চমেক হাসপাতালে র‌্যাবের অভিযান, ৩৮ দালাল আটক

চমেক হাসপাতালে র‌্যাবের অভিযান, ৩৮ দালাল আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩৮ জন দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর মধ্যে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা, ২৪ জনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

বুধবার (২০ মার্চ) সকালে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় ৩৮ জনকে আটক করা হয়েছে। হাসপাতালে মূলত বেড এবং ওয়ার্ড সিন্ডিকেট, মেডিসিন সিন্ডিকেট, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয় আছে। তারা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করে। মূলত কমিশন বাণিজ্যের কারণে রোগীদের প্রলুব্ধ করে তারা।

তিনি বলেন, দালালের বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আটকদের মধ্যে কেউ হাসপাতালের কর্মচারী হলে তাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। যারা প্রকৃত দালাল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু