28 C
আবহাওয়া
৬:২৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে রাশিয়ার মামলা

আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে রাশিয়ার মামলা


বিএনএ, বিশ্বডেস্ক: ইউক্রেইনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক ফৌজদারি আদালত-আইসিসি’র কৌসুলি ও বিচারকদের বিরুদ্ধে এবার ফৌজদারি মামলা করল রাশিয়া। সোমবার (২০ মার্চ) রাশিয়ার তদন্তকারি কমিটি  এই মামলা করার কথা জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের এক পোস্টে ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, আইসিসির কৌঁসুলি করিম আহমদ খান, বিচারক তোমোকো আকানে, রোজারিও সালভাতোর আইতালা এবং সার্জিও জেরার্ডো উগালদে গোডিনেজের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির করা এই মামলা বলা হয়েছে, পুতিনের বিরুদ্ধে আইসিসির জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা সম্পূর্ণ অবৈধ। আইসিসির বিচারক ও কৌঁসুলিরা ‘বেআইনি’ কমকাণ্ড ঘটিয়েছেন।

ইনভেস্টিগেটিভ কমিটির মামলায় এটাও বলা হয়, জাতিসংঘের ১৯৭৩ সালের প্রোটেকশন অব ডিপ্লোম্যাটস কনভেনশন অনুযায়ী, রাষ্ট্রপ্রধানদের বিদেশি কোনো আইনে বিচার করার কোনো সুযোগ নেই। তাদের ওই অবস্থা থেকে দায়মুক্তি দেওয়া হয়েছে।

পুতিনের বিরুদ্ধে আইসিসি’র এই গ্রেপ্তারি পরোয়ানার কোন ভিত্তি নেই, এমন দাবি করে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, আইসিসির এমন কাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এ বিষয়ে বলেন, রাশিয়া রোম সংবিধির আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো সদস্য নয়। তাদের নির্দেশনা মানার জন্য রাশিয়া বাধ্যও নয়। এ আদালতকে রাশিয়া কোনো সহযোগিতা করে না। আন্তর্জাতিক আদালত থেকে আসা গ্রেপ্তারি পরোয়ানা আইনগতভাবে আমাদের কাছে ভিত্তিহীন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু