25 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি বহুতল নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মোহাম্মদ বাবু (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শিয়ালবাড়ি ১০ নম্বর রোডের ৫ নম্বর প্লটে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মনির হোসেন জানান, ১০ তলা ভবনের ৭ তলায় প্লাস্টারের কাজ করছিলেন তারা। হঠাৎ অসুস্থ হয়ে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান বাবু। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ফুপা এরশাদ হোসেন জানান, তাদের বাড়ি সোনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। বাবুর বাবার নাম মনোয়ার ইসলাম। তিনদিন আগে কাজের জন্য ঢাকায় এসেছিল বাবু।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!