33 C
আবহাওয়া
৩:৩৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » পুতিনের সঙ্গে আবারও আলোচনার আহ্বান জানালেন জেলেনস্কি

পুতিনের সঙ্গে আবারও আলোচনার আহ্বান জানালেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

বিএনএ,  বিশ্বডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার আহবান জানান।সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “এটি হচ্ছে আলোচনা ও সাক্ষাতের সময়। আমি সবার কাছ থেকে শুনতে চাই, বিশেষ করে মস্কোর কাছ থেকে। অন্যথায় রাশিয়াকে এমন ক্ষতি মুখে পড়তে হবে যা কয়েক প্রজন্ম পূরণ করতে পারবে না।”

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পরপরই রাশিয়া আলোচনা শুরু করেছে এবং গত সোমবার থেকে সর্বশেষ ধাপের আলোচনা শুরু হয়। রুশ আলোচক দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থানে আনার বিষয়ে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি অবস্থায় রয়েছে। তিনি গতকাল (শুক্রবার) বলেছেন, চুক্তির খসড়া চূড়ান্ত হলে পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠক সম্ভব।

বিএনএ/ওজি

সূত্র: পার্সটুডে

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’