23 C
আবহাওয়া
৫:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার, গ্রেফতার : ২

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার, গ্রেফতার : ২

চট্টগ্রামে ধর্ষণের শিকার পোশাককর্মী, যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে এক কিশোরী (১৬) বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ১৮ মার্চ বৃহস্পতিবার শ্রীপুর থানায় মামলা হলে পুলিশ ২ জন আসামি কে গ্রেফতার করে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

মামলার সূত্রে জানা যায় , চারজন কে আসামি করা  হলেও প্রধান দুই আসামি মোঃ সুজন (২৪) ও বাবুল হোসেন (৪১)গ্রেফতার হয়েছে। সুজনের বাড়ি শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে। তিনি ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। বাবুল একই গ্রামের হাসেন আলীর ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শ্রীপুরের একটি ভাড়া বাসায় বান্ধবীর বাসায় কিশোরী বেড়াতে  যায়। রাতে খাওয়া দাওয়া শেষে দুই বান্ধবী ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে বাড়ির  ম্যানেজার ও  ২যুবক,  কিশোরী দ্বয়কে ঘুম থেকে ডেকে তোলে। মো. দুলু (৪৫) ও মো. মুন্না (২২) যুবকদ্বয় কিশোরীর বান্ধবীকে পাশের একটি ঘরে নিয়ে আটকে রাখে এবং শারিরীক নির্যাতন চালায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার শুক্রবার বিএনএ নিউজ কে বলেন, ভুক্তভোগী কিশোরী ঘটে যাওয়া পাশবিকতার বর্ণনা দিয়ে মামলা করেছেন। অভিযুক্ত চার আসামির মধ্যে দুই আসামি গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিএনএনিউজ২৪/ এম. এস রুকন, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!