29 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পর্যটনে মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ: সালমান এফ রহমান

পর্যটনে মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ: সালমান এফ রহমান


বিএনএ, ঢাকা : মালদ্বীপে বিভিন্ন পণ্য রপ্তানি এবং পারস্পরিক বিনিয়োগ সম্ভাবনা বাস্তবায়ন ছাড়াও পর্যটন খাতে দেশটির বিদ্যমান অভিজ্ঞতার প্রেক্ষাপটে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে দেশটির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উপদেষ্টার গুলশান কার্যালয়ে মালদ্বীপের রাষ্ট্রপতির বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক প্রধান উপদেষ্টা মোহামেদ আলী জানাহ এর সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, উভয় দেশের বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আরো জোড়দার ও বহুমুখী করার বিষয়ে আন্তরিক পরিবেশে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া মালদ্বীপের পর্যটন খাতের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশের পর্যটন খাত সমৃদ্ধ হতে পারে। মালদ্বীপের রিসোর্ট ও হোটেল সংশ্লিষ্ট সাপ্লাই চেইনে যুক্ত হওয়ারও সুযোগ রয়েছে। এছাড়াও দেশটিতে বাংলাদেশীদের কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ রয়েছে।

সৌজন্য সাক্ষাৎকালে উভয়েই দ্বিপাক্ষিক বাণিজ্যে-বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মালদ্বীপের প্রেসিডেন্টের উপদেষ্টা মোহামেদ আলী জানাহ বলেন, আমরা সমন্বিত যৌথ উদ্যোগ নিতে পারি যা উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে। তিনি বাংলাদেশী কর্মীদের মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য তাঁর সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী