24 C
আবহাওয়া
১:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের খুলশীতে ফিউশন ক্যাফে নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ৩ জন দগ্ধ হয়েছে। এসময় কর্মচারী মো. কাশেম (১৭), নূর হোসাইন (২০), মুবিনুল হক (২২) অগ্নিদগ্ধ হয়।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খুলশী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. হানিফ হোসাইন গণমাধ্যমকে বলেন, ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ক্যাফের ভিতর আগুন লেগে যায়। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আসার আগেই দোকানের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।

অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

বিএনএ/ বিএম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!