26.4 C
আবহাওয়া
৫:৩০ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মানুষের অভিশাপ খুব ভয়াবহ: প্রভা

মানুষের অভিশাপ খুব ভয়াবহ: প্রভা

প্রভা

বিনোদন ডেস্ক: ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে অন্যদের মতো ফেসবুকে দেখা যায় না। তিনি ঘুরে বেড়ান ইনস্টাগ্রামে। মনের আনন্দ, ক্ষোভ কিংবা হতাশা প্রকাশ করেন সেখানেই। ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

গতকাল নিজের ইনস্টাগ্রামে প্রভা লিখেছেন, ‘মানুষের অভিশাপ, বদ দু’আ, নিঃশব্দে দুই ফোটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভারি দীর্ঘশ্বাস— খুবই ভয়াবহ জিনিস!’

এরপর তিনি লিখেছেন, ‘আল্লাহর দরবারে যদি একটা বদ দু’আ কবুল হয়ে যায়, যদি এক ফোটা চোখের পানি আরশ মহলে পৌঁছায়, সেটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে!’

ভুয়া টিকটক আইডির যন্ত্রণায় নাকাল প্রভা। কিছুদিন আগে নেট দুনিয়ায় সেটিও জানিয়েছিলেন। একটি ভুয়া টিকটক অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করে প্রভা লিখেছিলেন, ‘আমি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। টিকটক প্লাটফর্মে আমার কোনো আইডি নেই। ইতোমধ্যে যারা যারা ভেবেছেন যে, এটা আমার বা আমার নাম করে যেসকল টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারে আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই আইডিগুলোতে রিপোর্ট করে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন।’

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর থেকে নিয়মিত নাটকে কাজ করছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?