31 C
আবহাওয়া
৩:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হাতিয়াতে অপহৃত ৭ জেলে উদ্ধার

হাতিয়াতে অপহৃত ৭ জেলে উদ্ধার

হাতিয়াতে অপহৃত ৭ জেলে উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর হাতিয়াতে অপহৃত ৭জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে অভিযুক্ত অপহরণকারীদের গ্রেফতার করতে পারেনি কোস্টাগার্ড।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালের দিকে উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় হয়।   এর আগে শনিবার সন্ধ্যার দিকে ভোলা জেরার মনপুরা উপজেলার মেঘনা নদীর চর সাকুচি বঙ্গপোসাগররের একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তাদেরকে মেঘনা নদী থেকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়।

 গত শুক্রবার রাতে ভোলা জেলার মনপুরা থেকে ৭ জন জেলেকে একটি ডাকাত দল মুক্তিপণের জন্য অপহরণ করে।   অপহৃত জেলেরা ভোলা জেলার মনপুরা উপজেলাধীন রহমানপুর এলাকার বাসিন্দা। পরবর্তীতে ডাকাত দলের মোবাইল নম্বর ট্র্যাক করে জানা যায় মুক্তিপণ দাবীকৃত নম্বরটি ভোলা জেলার মনপুরা উপজেলাধীন দাসের হাট এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে হাতিয়া কোস্টগার্ডের স্টেশান কমান্ডার হাতিয়া লেঃ ইফতেখারুল আলম এর নেতৃত্বে বিসিজি স্টেশান হাতিয়া ও আউটপোস্ট মনপুরা কর্তৃক গত শনিবার সন্ধ্যার দিকে ভোলা জেলার  মনপুরা উপজেলার ও হাতিয়ার চর আতাউর এর দক্ষিণ পার্শ্বে  অভিযান চালানো হয়।  অভিযানে জলদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অপহৃত জেলেদের হাত পা বেধে বোটে ফেলে চলে যায়।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশান কমান্ডার হাতিয়া লেঃ ইফতেখারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি আরো জানান, অপহৃত জেলেদের উদ্ধার করে হাতিয়া থানার ওসির উপস্থিতিতে জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ নিউজ ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী