24 C
আবহাওয়া
১১:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে পিসিএল শুরু করাচি কিংসের

গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে পিসিএল শুরু করাচি কিংসের

গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে পিসিএল শুরু করাচি কিংসের

বিএনএ,স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী খেলায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭ উইকেটে হারিয়েছে করাচি কিংস।শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে করাচির জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেয়া ১২২ রানের জবাবে ১৩ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে সহজে লক্ষ্যে পৌঁছে যায় করাচি কিংস।

জো ক্লার্কের ব্যাটিং ও আরশাদের বোলিংয়ে দারুণ জয় পায় করাচি

ছোট টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে শারজিল খানকে হারায় করাচি।হাসনাইনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ৪ রান করে আউট হয় এই ওপেনার।এরপর জো ক্লার্ক নেমে ঝড়ো গতিতে ব্যাট চালান। তাকে থামান ওসমান শেনওয়ারি। ভাঙ্গে বাবর আজমের সঙ্গে ৫৫ রানের জুটি। আউট হবার আগে ২৩ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৪৬ রান এই ইংলিশ ওরচেস্টারশায়ারের ব্যাটসম্যান। এরপর বাবর আজমও ফিরে হাসনাইনের বলে।শেষে নবী ও কলিন ইনগ্রামের ৩৯ রানের জুটিতে ৩৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে হার্শেল গিবসের শির্ষ্যরা।

এর আগে টস হেরে করাচির বোলিং তোপে ১৮ ওভার ২ বলে  সবকটি উইকেট হারিয়ে ১২১ রানে অল আউট হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ক্রিস গেইলের ৩৯ রান ছাড়া বাকি ব্যাটসম্যানরা ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেনি । আরশাদ ইকবাল ৪ ওভারে ১৬ রান খরচায় ৩টি ও মাকসুদ নেন ২টি উইকেট করাচির হয়ে।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার