27 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বস্তুগত উন্নতির পাশাপাশি গড়তে হবে মানবিক রাষ্ট্র -তথ্যমন্ত্রী

বস্তুগত উন্নতির পাশাপাশি গড়তে হবে মানবিক রাষ্ট্র -তথ্যমন্ত্রী

বস্তুগত উন্নতির পাশাপাশি গড়তে হবে মানবিক রাষ্ট্র -তথ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা : জাতির পিতার স্বপ্নপূরণে ভৌত বা বস্তুগত উন্নয়নের পাশাপাশি মানবিক রাষ্ট্র গড়ে তোলার কথা বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অভ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি মিলনায়তনে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের প্রতিনিধি সম্মেলন ২০২১ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

সেভ দ্য ফাউন্ডেশনের জনকল্যাণমুখী ও বঞ্চিত শিশুশিক্ষা কার্যক্রমের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, পরিশ্রম ও সাধনা যে মানুষকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, সমগ্র বিশ্বে তার উদাহরণ ছড়িয়ে আছে। আজকের সংগ্রামী শিশুরা একদিন সফল মানুষ হবে। আর সেজন্য শুধু বস্তুগত উন্নয়ন হলেই চলবে না, গড়তে হবে মানবিক রাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নে এর বিকল্প নেই।

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মুদ্দাসের খাঁন জ্যোতির সভাপতিত্বে কাজী মনিরুল ইসলাম মনু এমপি, আক্তারুজ্জামান বাবু এমপি বিশেষ অতিথি হিসেবে এবং সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা