32 C
আবহাওয়া
৫:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাজিলে নতুন করে আক্রান্ত আরও অর্ধলক্ষ

ব্রাজিলে নতুন করে আক্রান্ত আরও অর্ধলক্ষ

ব্রাজিলে নতুন করে আক্রান্ত আরও অর্ধলক্ষ

বিএনএ, বিশ্ব ডেস্ক : ব্রাজিলে একদিন আগে করোনা রোগীর সংখ্যা কোটি ছাড়িয়েছে। দেশজুড়ে ভ্যাকসিন প্রয়োগ চললেও থামছে না প্রাণহানি। দেশটিতে নতুন করে সাড়ে ১৩শ’ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও অর্ধলক্ষ মানুষ। তবে অপরিবর্তিত রয়েছে সুস্থতার হার।

ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮১ হাজার ৬৯৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৪৫ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৪৪ হাজার ৯৫৫ জনে পৌঁছেছে।

অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯০ লাখ ২৯ হাজার ১৫৯ জন রোগী। এর মধ্যে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৩৩ হাজার ৯১৩ জন।

গত বছরের ২৬ ফেব্রুয়ারিতে দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত