28 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নতুন সূচিতে চলছে মেট্রোরেল

নতুন সূচিতে চলছে মেট্রোরেল

মেট্রোরেল

বিএনএ ডেস্ক: আজ থেকে সাড়ে ১৩ ঘণ্টার নতুন সূচি অনুযায়ী চলছে মেট্রোরেল। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল রুটে চলবে মেট্রোরেল।

নতুন সূচি অনুযায়ী আজ সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা থেকে মেট্রোরেল ছাড়ে। শেষ ট্রেনটি মতিঝিল থেকে ছেড়ে যাবে রাত আটটা ৪০ মিনিটে।
গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল অংশে সকাল ৭টা ১০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হবে। এই সেবা চলবে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর উত্তরা মেট্রোরেল স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ব্যস্ততম সময়ে দুটি ট্রেন চলাচলের মধ্যে সময়ের পার্থক্য (হেডওয়ে) থাকবে ১০ মিনিট, সকাল ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ারে হেডওয়ে হবে ১২ মিনিট এবং বিকেল ৪টা এক মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ব্যস্ত সময়ে হেডওয়ে হবে ১০ মিনিট।

এর আগে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলতো মেট্রোরেল। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেনটিতে। পরে ধাপে ধাপে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের সবগুলো স্টেশন খুলে দেওয়া হয়। সবশেষ মেট্রোরেলের শাহবাগ ও কাওরান বাজার স্টেশন চালু হয় ৩১ ডিসেম্বর। এর মাধ্যমে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু