25 C
আবহাওয়া
১০:২৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চকবাজারে মাইকের দোকানে অগ্নিকাণ্ড

চকবাজারে মাইকের দোকানে অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের চকবাজার এলাকার একটি মাইকের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে চক সুপার মার্কেটের ২য় তলায় মোস্তফা মাইক সার্ভিস নামের একটি দোকানে এ আগুন লাগে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মাইক সার্ভিসের দোকানটিতে আগুন লাগে।
রাত ১২টার দিকে আগুনের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট গিয়ে এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

এ দিকে দোকান মালিক মোস্তাফিজুর রহমান জানান, রাত ১২টার দিকে একজন কল দিয়ে বলে আমার দোকানে আগুন লেগেছে। দ্রুত আমি সেখানে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আমার তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন