22 C
আবহাওয়া
১০:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রধান বিচারপতি

সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রধান বিচারপতি


বিএনএ, (আদালত প্রতিবেদক) ঢাকা: সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।বুধবার (১৯ জানুয়ারি) রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন প্রধান বিচারপতি। এর আগে মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ।

জানা গেছে, তারা দুজনই সুস্থ আছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় তাদের বিষয়ে মেডিকেল বোর্ড বসবে।

গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন তিনি।

বিএনএনিউজ/এসবি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!