24 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - মে ১, ২০২৬
Bnanews24.com
Home » এবার উদীচী কার্যালয়ে আগুন

এবার উদীচী কার্যালয়ে আগুন


বিএনএ, ঢাকা : এবার রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্প গোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতে কিছু উশৃঙ্খল জনতা প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে আগুন দিয়ে পুরিয়ে দিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ