22 C
আবহাওয়া
১০:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে জাপান

নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে জাপান


বিএনএ, ঢাকা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে জাপান। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এসব কথা বলেন।

ইওয়ামা কিমিনোরি বলেন, নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে আলোচনা হয়েছে। পর্যবেক্ষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন সিইসি। জাপান থেকে ভোট পর্যবেক্ষণে তিনজন পর্যবেক্ষক আসবেন। আর তাদের সঙ্গে ঢাকার জাপান দূতাবাসের ১৩ কর্মকর্তা থাকবেন।

প্রধান নির্বাচন কমিশনার জানান, বাংলাদেশের নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জাপান। ভোটের সর্বশেষ অবস্থা তাদের অবহিত করা হয়েছে। ইসির দায়িত্ব, সরকারের সহায়তা নিয়ে নির্বাচন করা। এতে ব্যক্তিগত স্বস্তি বা অস্বস্তি নেই।

এ সময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, বড় একটি রাজনৈতিক দল থাকলে ভালো লাগত। দাতা রাষ্ট্রগুলো ভোটের খবর রাখছে। ফলে সরকারও বারবার বলেছে নির্বাচন সুষ্ঠু হবে। তাই কমিশনের আশা, বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!