24 C
আবহাওয়া
১২:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » গোল্ডেন বল জিতলেন মেসি

গোল্ডেন বল জিতলেন মেসি


বিএনএ, স্পোর্টস ডেস্ক : এ বারের বিশ্বকাপের সেরা ফুটবলার হলেন লিয়োনেল মেসি। সাতটি গোল করার পাশাপাশি তিনটি গোল করিয়েছেন তিনি। হাসি মুখে সেরার পুরস্কার নিয়ে বিশ্বকাপকে এ বারের বিশ্বকাপের সেরা ফুটবলার হলেন লিয়োনেল মেসি। সাতটি গোল করার পাশাপাশি তিনটি গোল করিয়েছেন তিনি।

কাতার বিশ্বকাপের ফাইনালের আগে গোল করে গোল্ডেন বুট জয়ে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে লড়াইয়ে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।

কিন্তু রোববার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের হ্যাটট্রিকের কারণে পেছনে পড়ে যান মেসি। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতে এমবাপ্পে।

তবে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ২ গোল করেন মেসি। তার করা দুই গোলে দুই দফায় এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু এমবাপ্পে হ্যাটট্রিক করে দুই দফায় দলকে সমতায় ফেরান।

১২০ মিনিটের খেলা শেষ হয় ৩-৩ ড্র হয়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে জিতে বিশ্বকাপ নিজেদের করে নেয় আর্জেন্টিনা। আর টুর্নামেন্টে ৭ গোল করে গোল্ডেন বল জিতে নেন মেসি।

বিএনএনিউজ/এইচ এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার