31 C
আবহাওয়া
৪:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ভেরোনিকাই নিলেন প্রথম বুস্টার ডোজ

ভেরোনিকাই নিলেন প্রথম বুস্টার ডোজ


বিএনএ, ডেস্ক : বাংলাদেশে প্রথম টিকা নেয়া  কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাই প্রথম বুস্টার ডোজ নিলেন।১৭ জন প্রবীণ নাগরিককে দিয়ে শুরু হয়েছে বুস্টার ডোজ কার্যক্রম।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে রুনু ভেরোনিকা কস্তাকে বুস্টার ডোজ দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর টিকার বুস্টার ডোজ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্প মন্ত্রী শ ম রেজাউল করিম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা অনেক দেশের আগেই টিকা কার্যক্রম শুরু করতে পেরেছি। আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে টিকা প্রদান করছি, সাধারণ জনগণ-স্কুলশিক্ষার্থীদের টিকা দিচ্ছি। টিকার ফলে দেশ নিরাপদে আছে। মৃত্যুর সংখ্যা এক ডিজিটেই আছে। গতকাল এক শতাংশের দিকে এসেছে। যা এত জনবহুল দেশে খুবই বিরল। সবাই সহযোগিতা করে যাচ্ছেন। প্রত্যেক মানুষকেই  প্রাপ্য টিকা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় দেশের প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী