23 C
আবহাওয়া
৫:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ের দুই মাসেই মা হচ্ছেন নেহা কক্কর!

বিয়ের দুই মাসেই মা হচ্ছেন নেহা কক্কর!

বিয়ের দুই মাসেই মা হচ্ছেন নেহা কক্কর

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। চলতি বছরের অক্টোবরে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে হয় এ তার। বিয়ের দুই মাস না যেতেই গুঞ্জন শুরু হয়েছে, মা হতে চলেছেন নেহা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ইনস্টাগ্রামে তিনি একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, নীল রঙের জিন্সের জাম্প স্যুট পরে হাসিমুখে দাঁড়িয়ে আছেন নেহা। ভালবেসে তাকে ধরে রেখেছেন রোহন। তাদের দুজনের চোখেমুখে উচ্ছ্বাস। তবে সবকিছু ছাপিয়ে নজর কেড়েছে নেহার বেবি বাম্প।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খেয়াল রাখকার (খেয়াল রাখো)’। রোহানও এই ছবিটি পোস্ট করেছেন। রোহনপ্রীত ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এবার তো একটু বেশিই খেয়াল রাখতে হবে’।

চলতি বছরের আগস্ট মাসে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় নেহার সঙ্গে আলাপ হয় রোহনপ্রীতের। প্রথম দেখাতেই প্রেম। তারপর আর বেশি দিন অপেক্ষা না করে অক্টোবরেই বিয়ে সারেন তারা।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!