24 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ

ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ


বিএনএ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারো তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি বাইকে দুইজন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় আশেপাশে থাকা ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জীবনের ভয়ে দৌঁড়াতে থাকেন।

কিছুক্ষণের মধ্যেই প্রতিটি হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাস্পাসে মিছিল নিয়ে মহড়া দিতে দেখা যায়। পরে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, জড়িতদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। আশা করি সিসিটিভি ক্যামেরা দেখে দ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে পারব।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে