28 C
আবহাওয়া
৪:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » গাইবান্ধায় বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

গাইবান্ধায় বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

গাইবান্ধায় বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

বিএনএ গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার ( ১৯ নভেম্বর) উপজেলার কালিতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ইজিবাইকের হলেন, অটোর চালক টুকু আমিন (৬৫), যাত্রী সোহাগ মিয়া (২২), আশরাফ মিয়া (৭০), রিপন মিয়া (৩২) ও সুজন মালি (৪০)। তাদের সকলের বাড়ি গোবিন্দগঞ্জের ঘোষপাড়া, শিবপুর, বর্ধনকুটি, মধ্যপাড়া গ্রামে।

আহত সিদ্দিক মিয়া (৪০), মাজেদুল ইসলাম (৩০) ও খোকন চন্দ্রকে (২২) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও ৩ জন মারা যান। বাসটি আটক করা হলেও  চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান তিনি।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত নাইট কোচসহ দুমড়ে-মুচড়ে যাওয়া অটোটি উদ্ধার করে করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস শুক্রবার সকালে কালিতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত