29 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় শানে রেসালাত সম্মেলন অনুুষ্ঠিত

ছাগলনাইয়ায় শানে রেসালাত সম্মেলন অনুুষ্ঠিত

ছাগলনাইয়ায় শানে রেসালাত সম্মেলন অনুুষ্ঠিত

বিএনএ, ফেনীঃ ফেনীর ছাগলনাইয়ায় শানে রেসালত সম্মেলন অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে মহামায়া ইউনিয়নে উত্তর যশপুর রৌশন ফকির দরগাহ মাদ্রাসার ব্যবস্থাপনায় মাদ্রাসা মাঠে এ শানে রেসালত সম্মেলন অনুুষ্ঠিত হয়।

শানে রেসালাত সম্মেলন

রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সভাপতি, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ নিউজ এজেন্সি’র( বিএনএ) সম্পাদক ও পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে মাদ্রাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সর্দারের সঞ্চালনায় শানে রেসালত সম্মেলনে প্রধান ওয়ায়েজিন হিসেবে বয়ান করেন চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী।বিশেষ ওয়ায়েজিন ছিলেন কুমিল্লার মাওলানা শরীফ উল্লাহ নূরী।

শানে রেসালত সম্মেলন

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার, দেবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমেদ মজুমদার, চাঁদগাজী জব্বারিয় ইসলামিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হোসাইন, মাওলানা আলমগীর ফরায়েজি ও মাওলানা নুরুল আলম খান প্রমূখ।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী