বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ার মহামায়ায় উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান, বৃক্ষরোপণ এবং বাজার পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টম্বর) বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহামায়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল করিম লিটন।
মহামায়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ ফজলুল মজিদ জুটন’র সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ আল জুবায়ের চৌধুরী জাবেদ’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রহিম উল্যাহ, যুগ্ন আহবায়ক আব্দুল হালিম, কাজী মোজাম্মেল, আনোয়ার হোসেন ফরায়জী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মুন্না, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি আহসান হাবীব আরাফাত, পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন মজুমদার সাগর, সাধারণ সম্পাদক সাজোয়ার হোসেন ফারদিন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শুভ, পৌর ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদবীন হোসেনসহ ছাত্রদল এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুরুতে মহামায়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপন এবং বাজার পরিষ্কার করা হয়।
বিএনএনিউজ/ আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/এইচ.এম।
![]()

