31 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী থানায় ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছেেরের নেতৃত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় ওসি গোলাম সরোয়ার বলেন, পুলিশের সকল কার্যক্রমে সাধারণ মানুষের সেবার দিক বিবেচনা করে কাজ করতে চাই। এতে সংশ্লিষ্ট সকলের পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, আবুল ফজল বাবুল, এম এ মন্নান, সহ সভাপতি রাজু দে, যুগ্ম সাধারণ সম্পাদক পূজন সেন, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, কার্যনির্বাহী সদস্য আলমগীর চৌধুরী রানা, কাজী এমরান কাদেরী, বাবর মুনাফ, আবু নাঈম ও শাহাদাত হোসেন জুনাঈদী।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী