28 C
আবহাওয়া
১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হত্যা মামলায় রিমান্ডে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি

হত্যা মামলায় রিমান্ডে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি

হত্যা মামলায় রিমান্ডে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি

বিএনএ, ঢাকা: ছাত্র সাকিব হাসান হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন এ মামলায় গ্রেপ্তার আবুলকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোজাহিদুল ইসলাম।

এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আর আগে গত ২ সেপ্টেম্বর জাতীয় শ্রমিক দলের নেতা মো. আবু বক্কর বাদী হয়ে শেখ হাসিনাসহ ৪৪২ জনের নাম উল্লেখসহ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় ৯৩ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন আবুল হাসান।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী