26 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » তিনমাসে ব্যাংকে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৩,৩৬২টি

তিনমাসে ব্যাংকে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৩,৩৬২টি

ঘোষণা ছাড়াই দেশে আনা যাবে ২০ হাজার ডলার

বিএনএ, ঢাকা : চলতি বছরের এপ্রিল থেকে জুন- এই তিন মাসে ১ কোটি টাকার বেশি জমা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৩৬২টি। মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ৩১ মার্চ পর্যন্ত এক কোটি টাকার বেশি জমা থাকা অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ১৯২টি। জুন শেষে তা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৫৪টি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে ১ লাখ ১৩ হাজার ৫৫৪টি অ্যাকাউন্টে মোট ৭ লাখ ৩১ হাজার ৩৩২ কোটি টাকা জমা ছিল। এছাড়া, মার্চ শেষে ১ লাখ ১০ হাজার ১৯২টি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা ছিল ৬ লাখ ৯০ হাজার ৮৭৭ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে জানা গেছে, বর্তমানে ব্যাংকিং খাতের মোট আমানতের ৪৩ শতাংশ এসব ধনীদের। তিন মাস আগে যা ছিল ৩২ দশমিক ২৮ শতাংশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ